আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন নির্বাচনে নোয়াখালীর চাটখিলের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থীদের দলীয় মনোনয়ন দিয়েছেন আওয়ামীলীগ। তার মধ্যে ৫নং মোহাম্মদপুর ইউনিয়নে দলীয় মনোনয়ন পেলেন বর্তমান চেয়ারম্যান শহিদ উল্ল্যাহ। একই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মেহেদে হাছান বাহালুল দল থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
বাহালুল চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আতিক উল্ল্যাহ বিএসসির ছেলে।
আজ দুপুর ১২ টায় বাবার ছবির দিয়ে মেহেদী হাছান বাহালুল করা ফেসবুক পোষ্ট হুবাহু দেওয়া হলো…
“প্রিয় মোহাম্মদপুর ইউনিয়নবাসি,আপনারা জানেন আমার বাবা দীর্ঘিদিন চাটখিল উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি ও এই ইউনিয়নের দীর্ঘ ১৮ বছর এর চেয়ারম্যান ছিল। আমার বাবার সবকিছুর মুলেই ছিলেন এই ইউনিয়নের জনসাধারেনের ভালোবাসা। আমিও আপনাদের এই ভালোবাসা নিয়ে আপনাদের সাথে থাকতে চাই।
আপনাদের সহযোগিতা আমার প্রত্যেয়। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা ও নির্দেশনা নিয়েই আমি আপনাদের রায়ের জন্য ভোটে অংশগ্রহণ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















