মাদারীপুরের রাজৈর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে ৬ টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসের সামনে এসে হাজির হয়। সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সারাদিনই মিছিলে মিছিলে উপজেলা ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ছয়টি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । ইশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে ১৪, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১০ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য ২৮ জন। কবিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে ৪, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১০ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য ২৫ জন। হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে ৬, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ৮ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য ২১ জন। পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে ৮, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১২ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য ৩১ জন। কদমবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে ৪, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ৯ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য ২৮ জন । বাজিতপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে ৪, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১২ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করবে। ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে মোট ৪০ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৬১ জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৬ টি ইউনিয়নের মোট ৫৫ টি কেন্দ্রে ২৫৮ টি বুথে ৪২০২৮ জন নারী ও ৪৫৩১০ পুরুষ ভোটার, মোট ৮৭৩৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। রিটানিং অফিসার জনাব নাননী খান ( ইশিবপুর , কবিরাজপুর,হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়ন) রিটানিং অফিসার দীপক বিশ্বাস (কদমবাড়ি,বাজিতপুর,পাইকপাড়া ইউনিয়ন) ।
০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
রাজৈরে ৬ টি ইউনিয়নের প্রতীক বরাদ্ধ
-
টুটুল বিশ্বাস রাজৈর (মাদারীপুর) - প্রকাশিত : ০৮:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- 82
ট্যাগ :
জনপ্রিয়




















