১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

পাকস্থলীতে ইয়াবা পাচার কালে গ্রেফতার-১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এর সুদক্ষ নেতৃত্বে ০৮ ই ডিসেম্বর ২১ ইং তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটের পাকস্থলীতে ইয়াবা পাচার কালে সঞ্জয় মজুমদার (৩২) পিতা,দীপক মজুমদার,মাতা,পুস্প রানী মজুমদার,সাং- বারগাও শ্রীপাড়া (দ্বীপক বাবুর বাড়ী) থানা,সোনারগাঁও,জেলা-নারায়নগন্জ’কে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ।এসময় তার কাছে ২০৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার থেকে ঢাকা ফেরত একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয় ।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, সঞ্জয় কুমার(৩২) নামে নভো এয়ারের VQ 934 ফ্লাইটের যাত্রী সঞ্জয় কুমার’কে সন্দেহজনক বলে মনে হয়। এসময় যাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে তিনি মাদক সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। এসময় অভিযুক্ত সঞ্জয় কুমার জানান যে, তিনি কক্সবাজারের শফিকের কাছ থেকে এই ইয়াবা সংগ্রহ করেন এবং ঢাকার মোঃ আরমান নামে ব্যক্তিকে এই ইয়াবার চালান তার পোঁছে দেয়ার কথা ছিল। অভিযুক্তের স্বীকারোক্তি পাওয়ার পর তাকে এক্সরে পরীক্ষা করলে তার পাকস্থলীতে ইয়াবার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।এরপরে অভিযুক্ত নিজেই প্রাকৃতিক কার্যের মাধ্যমে ২০৩৫ পিস ইয়াবা বের করে দেন। আসামীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

পাকস্থলীতে ইয়াবা পাচার কালে গ্রেফতার-১

প্রকাশিত : ০৩:২৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১