০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

রায়গঞ্জে ইউপি চেয়ারম্যানগণের সংবর্ধনা

রায়গঞ্জ উপজেলার ৯ ইউপি চেয়ারম্যানগণের সংবর্ধনা ও উপজেলা ইটভাটা মালিক সমিতি নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়াদিগর একটি স্থানীয় হোটেলের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম হোসেন শোভন সরকার। সাধারণ সম্পাদক আবু হানিফ খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ) এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান খান, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাস, সলঙ্গা থানা আওয়ামীলীগ সভাপতি রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু প্রমূখ। এছারাও আওয়ামীলীগ ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, সকল ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যসহ ইটভাটা মালিক সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় ভাটা মালিক সমিতির নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের পরিচিতি, ৯ ইউপি চেয়ারম্যান ও অতিথিবৃন্দকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

রায়গঞ্জে ইউপি চেয়ারম্যানগণের সংবর্ধনা

প্রকাশিত : ০৭:৩১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১