০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

দিনাজপুরে হত্যা মামলার দায়ে ১ জনের যাবজ্জীবন

১৪ ডিসেম্বর মঙ্গলবার হত্যার দায়ে ১জনকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক মেহেদী হাসান মন্ডল। ঘটনার বিবরণে জানা যায়, গত ১৪ অক্টোবর ২০১৫ তারিখে পুর্বপরিকল্পিতভাবে রাত প্রায় সাড়ে ১১টায় পরিমলকে চার্জার ভ্যানসহ ছিনতাই করে। পরদিন ১৫ অক্টোবর ২০১৫ তারিখে ভোর প্রায় ৫ টায় দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার পুটকিয়া মৌজার ধান ক্ষেতে পরিমলকে হত্যা করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলার নবগ্রামের মৃত রামকান্ত পুত্র শ্রী দুধ কুমার চন্দ্র বাদী হয়ে মামলা দায়ের করেন। যার মামলা নং- দায়রা ৩৭১/১৭, জি,আর নং- ১৫০/১৫ ফুলবাড়ী। গতকাল ১৪ ডিসেম্বর মঙ্গলবার পরিমলকে হত্যা ও চার্জার ভ্যান ছিনতাই করার অপরাধ প্রমাণিত হওয়ায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার আরজি মন্নাই (হাবড়া) গ্রামের মোঃ আলতাফ হোসেনের পুত্র আবু সাঈদকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক মেহেদী হাসান মন্ডল। অপরদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় আসামী মোঃ আল মামুন ওরফে শাপলা বাবু, মোঃ আবু তালেব ও মোঃ সাদেকুলকে বে- কসুর খালাশ প্রদান করেন। মামলাটি রাষ্ট্র পক্ষে পরিচালনা করেন এডভোকেট মোস্তাফিজুর রহমান টুটুল, আসামী পক্ষে ছিলেন এডভোকেট মশিউর রহমান ফাতেমী, এডভোকেট এহিয়া হোসেন ও এডভোকেট খলিলুর রহমান।

ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুরে হত্যা মামলার দায়ে ১ জনের যাবজ্জীবন

প্রকাশিত : ০৭:১৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১