যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় টঙ্গীতে হাজীর মাজার বস্তি এলাকায় কারিতাস বাংলাদেশ ও সোশ্যাল ইকোনমিক ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেপ) এর উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে টঙ্গীর হাজী সৈয়দ শাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৫৭০ পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কারিতাস বাংলাদেশ এর কর্মসূচি কর্মকর্তা লিটন গোমেজ, প্রকল্প ইনচার্জ সফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখী সরকার, শিক্ষিকা তাপসী রানী দাস, ৫৫ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি রাশিদা আক্তার প্রমূখ। উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ভোর রাতে নগরীর টঙ্গী বাজার হাজীর মাজার বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে সহস্রাধিক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ত্রান সহায়তা প্রদান
-
কালিমুল্লাহ ইকবাল - প্রকাশিত : ১০:০০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- 66
ট্যাগ :
জনপ্রিয়




















