নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরাল ও ভাষা শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। আজ বুধবার দুপুরে নরসিংদী পৌরসভার অর্থায়নে ও বাস্তবায়নে নির্মিত ম্যুরাল ও স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ।
শিল্পী প্রদ্যোত কুমার দাসের ডিজাইনে সার্বিক তত্ত্বাবধানে করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল আলম ও নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী পৌসভার প্যানেল মেয়র পারভেজ খন্দকার, প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ প্রমুখ।




















