০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সিলেট-তামাবিল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ পর্যটক নিহত

সিলেট-তামাবিল মহাসড়কের জাফলংয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাফলংয়ের গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁদপুর জেলার সদর এলাকার মো. রহমত উল্লাহর ছেলে ইউসুফ আলী ও সোহেল আহমদ। সোহেলের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক পাওয়া সম্ভব হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইউসুফ ও সোহেলসহ ছয় বন্ধুরা মিলে তারা ৩টি মোটরসাইকেলে করে জাফলং ভ্রমণে আসেন। জাফলং ভ্রমণ শেষে নিহত ইউসুফ ও সোহেল একই মোটরসাইকেলে করে রওনা দিলে গুচ্ছগ্রাম এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউসুফ মারা যান। সোহেলকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব সড়ক দুর্ঘটনায় দুই পর্যটক নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রির্পোট তৈরি করে লাশ দুটো হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সিলেট-তামাবিল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ পর্যটক নিহত

প্রকাশিত : ০৫:৫৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১