হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আই আর টি)’র উদ্যোগে ‘অ্যানুয়ালরিসার্চ রিভিউ’বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম-২ এ অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।
প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প-২০২১ ও ২০৪১ এবং ডেল্টাপ্লান-২১০০ বাস্তবায়নের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে এখন শিক্ষার হার এবং মানুষের গড় আয়ু বেড়েছে। তিনি আরও বলেন, বিশ^বিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ আর এ বিদ্যাপিঠ থেকে গবেষণার মাধ্যমে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করে দেশ ও জাতিকে সমৃদ্ধ করবেন এটাই আমার প্রত্যাশা। উক্ত অনুষ্ঠানে তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন ২০১৯-২১ এবং ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আই আর টি)’ বার্ষিক গবেষণা প্রতিবেদন ২০২০-২১ এর মোড়ক উন্মোচন করেন। সভাপতির বক্তব্যে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। বাংলাদেশের অন্যান্য বিশ^বিদ্যালয়ের তুলনায় এটি একটি ব্যতিক্রমধর্মী বিশ^বিদ্যালয়। যেখানে এক সাথে কৃষি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ভেটেনিারি, বিজনেস স্টাডিজ, ফিসারিজ, ইঞ্জিনিয়ারিং এর বিভিন œবিষয়ে ,বিজ্ঞান, এবং সমাজবিজ্ঞান বিষয়ে শিক্ষাদান করা হয়। মুজিববর্ষে বিজয়ের মাসে বিশ^বিদ্যালয়ে আই আরটি’র উদ্যোগে প্রথমবার অ্যানুয়ালরিসার্চ রিভিউ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। যা বিশ^বিদ্যালয়ের গবেষণা ফলাফলগুলিতে জানতে পারব। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে ধন্যবাদ জনান কারণ শত ব্যস্ততার মাঝেও সময় দিয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেছেন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আই আরটি’র সহযোগী পরিচালক প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা. নূর-ই-নাজমুন নাহার। উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদীয় শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন।
১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
দিনাজপুরে হাবিপ্রবি’তে“অ্যানুয়ালরিসার্চ রিভিউ”বিষয়ক কর্মশালা
-
ওয়াহেদুর রহমান, দিনাজপুর - প্রকাশিত : ০৮:২৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- 72
ট্যাগ :
জনপ্রিয়




















