একটি সুন্দর সমাজ গঠনে একজন যোগ্য জনপ্রতিনিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন জনপ্রতিনিধি কে হওয়া উচিত সত্যবাদী, সচ্চরিত্রবান, জন-দরদি, আমানতদার, ন্যায় পরায়ন, প্রতিশোধ পরায়ন না হওয়া, সুবিচার করার যোগ্যতা ও মানসিকতা সম্পুর্ন। গোয়ালমারী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য জনাব মোহাম্মদ ফারুক প্রধান শপথগ্রহণের পূর্বেই নির্বাচনী ওয়াদা মোতাবেক গোয়ালমারী এবং দক্ষিন নছরুদ্দি গ্রামের মাঝে সংযোগ সাঁকো নির্মান করে দিয়েছেন।
এখন খুবই কম সময়ে গ্রামের মানুষ রা যাতায়াত করতে পারবেন। শত বছরের ঐতিহ্যবাহী গোয়ালমারী উচ্চ বিদ্যালয়ের শত-শত ছাত্র-ছাত্রী দের যাতায়াতের জন্য এখানে স্হায়ী সংযোগ সেতু নির্মাণ খুবই প্রয়োজন। এ বিষয়ে জনাব ফারুক প্রধানের সাথে কথা হলে ওনি বলেন- ২ নং ওয়ার্ডের জনগন তাদের উপকারের জন্যই আমাকে বেছে নিয়েছেন। আমার আগামী পাঁচ বছর সময়ে আমি শতভাগ সততার সাথে এলাকার উন্নয়নে, জনগনের সেবায় সরকারের তহবিল এর পুরো সদ্ব্যবহার করবো। এছাড়া এলাকার স্বেচ্ছাসেবক এবং দাতা দের নিয়ে ইনশাআল্লাহ উন্নয়নের দৃষ্টান্ত স্হাপনে কাজ করে যাবো।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রাম হবে শহর’-এই স্লোগানকে বাস্তবায়ন এর জন্য মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া , মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ আলী সুমন উপজেলা চেয়ারম্যান এবং দাউদকান্দি উপজেলা ভাইস-চেয়ারম্যান ও দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম (নয়ন) নব নির্বাচিত গোয়ালমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ: মান্নান প্রধানের নির্দেশনায় ইনশাআল্লাহ কাজ করে যাবো।




















