নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ের চিটাগাংরোড বন্ধু কাউন্টারের সামনে গত শুক্রবার ( ২৪ ডিসেম্বর) বিকালে র্যাব-১১ এর একটি দল আভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মাহমুদুল হাসান মিঠু (৩১),পিতা- কাদির আকন্দ,চকিদার কান্দি গ্রাম,থানা- শিবপুর,জেলা- মাদারীপুর,মোঃ রফিকুল ইসলাম রফিক (২১),পিতা- নুর ইসলাম মিয়া,সাং- গোপালপুর,থানা-ভুরুঙ্গামারী,জেলা কুড়িগ্রাম,মোঃ মঞ্জুর আলম (৩৪) পিতা-মোঃ আবুল হোসেন সাং- সোসাইটি পাড়া,থানা-চকরিয়া,জেলা- কক্সবাজার থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেক ইয়াবা ৩৮৬৫ পিস উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ,ঢাকা ও কুমিল্লাসহ আশপাশের এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















