০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিদগ্ধ লাশ দেখতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই যুবক

ঝালকাঠিতে ঢাকা টু বরগুনাগামী অভিযান ১০ লঞ্চেের অগ্নিদগ্ধ লাশ দেখতে গিয়ে লাশ হয়ে ফিরল কাঁঠালিয়া উপজেলার দুই যুবক।

নিহতরা হলো কাঁঠালিয়া উপজেলার আমুয়া এলাকার মো. খোকনের ছেলে মো. পারভেজ (১৮), মঠবাড়িয়া ছোট শৈউলা এলাকার মো. ফারুক আকনের ছেলে মো. হাসিব (২২)।

জানাগেছে, কাঁঠালিয়া থেকে পারভেজ ও হাসিব মোটরসাইকেল যোগে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা দেখতে যাচ্ছিল। হঠাৎ বিকাল সোয়া ৪টার দিকে কাঁঠালিয়া উপজেলার কচুয়া বাজার এলাকায় রাস্তার পাশে বিদ্যুতের খুটির সাথে তাদের মটোরসাইকেল ধাক্কা খেয়ে দুজনেই ছিটকে পরে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন আসলে তাদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিদগ্ধ লাশ দেখতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই যুবক

প্রকাশিত : ০৪:০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১