মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় গুয়াগাছিয়া ইউনিয়ন ভাসার চার গ্রামে ৩২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঢালিবাড়িতে ভাসারচর গ্রামবাসীর উদ্যোগে নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয় । সোমবার সন্ধ্যায় গ্রামের সকল যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ভোটারদের উপস্থিতিতে নৌকা প্রতীক প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক এক জন সমুদ্রে পরিনত হয় ।
সকল নারী পুরুষের যোগ্য চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের মোহাম্মদ আলী খোকনের উপস্থিতিতে বক্তব্য রাখেন ইউপি সদস্য সুরুজ মিয়া,বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হাজী, ধনু মাষ্টারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তাদের মতামত প্রকাশে জানান নৌকা প্রতীক এলাকার উন্নয়নের, ভালোবাসার, সকল ভোটারদের প্রিয় ও বিজয়ের প্রতীক। বিজয়ের প্রতীকে জনতার চেয়ারম্যান , নৌকা প্রতীক প্রার্থী আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন এর নির্বাচনী বিজয় অর্জনের জন্য সকলের সমর্থন ও সহযোগিতা থাকবে।




















