“জ্ঞান অর্জনের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ২০২২ সনে ষষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ক্রম নির্ধারনের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতে লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্যোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত লটারি ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য খোর্শেদ আলম (কাজল), আনোয়ার হোসেন খান (পারভেজ), শাহ্ আলম, জুয়েল মিয়া, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শিউলী আক্তার, কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা মেরাজ ও শ্যামাই কান্দি লোকমানখার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। লটারির মাধ্যমে ছেলেদের মধ্যে ১ম হয় পলাশ মিয়া, ২য় হয় তামিম মিয়া ও ৩য় হয় জুনাইদ মিয়া। মেয়েদের মধ্যে ১ম হয় তানিয়া, ২য় হয় মার্জিয়া আক্তার ও ৩য় হয় ইসরাত জাহান হৃদি। লটারিতে অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী।




















