গাজীপুর মহানগরের টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের ভর্তিকৃত নতুন ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন, শিক্ষার্থীদের মাঝে প্রতীকী নতুন বই বিরতণ, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ভাষাসৈনিক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রনালযের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিএমপির পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির,গভর্নিং বডির সদস্য মানসুরুল ইসলাম মিলন,অধ্যক্ষ মনিরুজ্জামান, শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল, শিক্ষিকা ইয়াসমিন নাহার, অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, প্রধান অতিথি তার বক্তব্য বলেন এই শিক্ষা প্রতিষ্ঠানটি এসএসসির রেজাল্টে যে ফলাফল প্রকাশ হযেছে তাতে সন্তোষ প্রকাশ করেন, এ প্লাস পাওয়া প্রসঙ্গে বলেন সমগ্র টঙ্গীতে যা পায়নি এককভাবে অত্র প্রতিষ্ঠানটি তাই পেয়েছে, বিগত সময়ে অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে তার অংশগ্রহণ ও সহযোগীতার কথা উল্লেখ করেন, যুব সমাজকে মাদক ও ধূমপান থেকে বাঁচাতে শিক্ষক-অভিভাবক সকলের দৃষ্টি আকর্ষণ করেন, পরে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।





















