বাংলাদেশ পুলিশে নব-নিয়োগকৃত ‘ট্রেইনি রিক্রুট কনস্টবল’ ২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রোববার (২ জানুয়ারি) দুপুর ১২টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় বাংলাদেশ পুলিশে নব-নিয়োগকৃত ‘ট্রেইনি রিক্রুট কনস্টবল’ ২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সম্পূর্ণ পরিবর্তিত পদ্ধতির মধ্যে দিয়ে স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত তিন হাজার ট্রেইনি রিক্রুট কনস্টবলদের উদ্দেশ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)।
সভাপতি হিসেবে বক্তব্য দেন, একাডেমীর প্রিন্সিপ্যাল খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজি। প্রধান অতিথি একাডেমীতে এসে পৌঁছালে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ; একাডেমীর প্রিন্সিপ্যাল এবং উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
ঐদিন সকাল সাড়ে ১০ টায় একাডেমী চত্বরে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) ভবন ও শোরুম উদ্বোধন করেন কেন্দ্রীয় সভানেত্রী, পুনাক বেগম জীশান মীর্জা। উক্ত অনুষ্ঠানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ রাজশাহী বিভাগ ও জেলার পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। (এ কে এম এমরান ভূঞা) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও সভাপতি মিডিয়া, প্রচার ও ফটোগ্রাফি সংক্রান্ত কমিটি।





















