কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মৌসুমি আক্তারের ছবি, নাম ও পদবী ব্যবহার করে এক কুচক্রী তাঁর হীন উদ্দেশ্য এক ফেসবুক আইডি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। জানায়ায় সোমবার ( ৩ ডিসেম্বর) সাংবাদিক মৌসুমী আক্তার তাঁর নিজের ব্যবহৃত ফেসবুক আইডিতে কাজ করার সময় হঠাৎ করে তাঁর নামের আর একটি ফেসবুক আইডি চোখে পড়ে। এতে ওই সাংবাদিক ফেক আইডি ব্যবহারকারীর অপতৎপরতার ক্ষতিকারক দিকগুলো কথা চিন্তা করে ক্ষণিকের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেও পরে নিজরকে সামলে নিয়ে আত্মরক্ষার জন্য ও এই হীন চক্রান্তকারী শান্তির জন্য কুলিয়ারচর থানার একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি ননং ১১১ তারিখ ০৩/০১/২০২২ ইং। এই ব্যাপারে সাংবাদিক মৌসুমি আক্তার বলেন আমাদের সবাইকে সাইভার অপরাধীদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এদেরকে চিহ্নত করে আইনের আওতায় আনতে হবে। আর এই কাজে আমি সকল সাংবাদিক বন্ধু, প্রসান ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করছি।
১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
কুলিয়ারচরের সাংবাদিকের নাম ছবি ব্যবহার করে ফেক ফেসবুক আইডি
-
কুলিয়ারচর সংবাদদাতা - প্রকাশিত : ১০:২৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- 232
ট্যাগ :
জনপ্রিয়





















