বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে নানান কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। এই উপলক্ষে দিনের শুরু থেকে নানান কর্মসুচী আয়োজন করে সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার ৪ জানুয়ারি রাত ১২টা ১মিনিটে মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রাজিব হায়দার সাদিমে এর নেতৃত্বে গাজীপুর মহানগরের সাংগঠনিক আটটি থানার ছাত্রলীগের নেতা কর্মীদেরকে নিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের বাসায় কেক কেটে ও আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শুরু করে।
টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবুর নেতৃত্বে বিকেলে একটি আনন্দ র্যালী ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকা থেকে শুরু হয়ে চেরাগ আলী মার্কেট হয়ে টঙ্গী সরকারি কলেজে গিয়ে শেষ হয়।
মহানগর ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মশিউর রহমান সরকার বাবুর নেতৃত্বে আনন্দ র্যালী আরো উপস্থিত ছিলেন থানা ছাত্রলীগ নেতা আসাদ সিকদার, সভাপতি দ্বীন মোঃ নিরব,মিছিল শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর মূরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে ও কেক কাটে টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি কানন মোল্লার নেতৃত্বে আলোচনা সভা, দোয়া মোনাজাত, কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্থানীয় দলীয় টঙ্গীর কার্যালয় এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, মহনগরের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক,বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ ।





















