কুমিল্লার বরুড়ায় ৪নং দক্ষিন খোশবাস ইউনিয়নের মুগুজি গ্রামে ১০ বছরের শিশু ধর্ষন করা হয়। শুক্রবার(৭ জানুয়ারী) সন্ধ্যা ৭ টায় মুগুজি অলহর পাড়(নোয়া বাড়ি) এলাকায় এ ঘটনাটি ঘটে।
ধর্ষিতা শিশুটির নানী সুফিয়া বেগম থেকে জানায়, পাশের বাড়ির মৃত চারু মিয়ার ছেলে আঃ রহিম(৩৫) শিশুটিকে ডেকে জোর করে মেয়েটিকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে ফেলে রহিম এলাকা থেকে পালিয়ে যায়।
এলাকার বিভিন্ন জনের দেওয়া তথ্য মতে, বাবা মায়ের অর্থনৈতিক অবস্থা ভালো না বলে মেয়েটি নানীর বাড়িতে থাকতো।আজ সেই নানার বাড়িতেই ধর্ষণের শিকার হয়েছে শিশুটি। ধর্ষণ ঘটনা রক্তাক্ত আলামত দেখে মেয়ের মামী বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।সেখানে বাচ্চাটি ধর্ষন নিশ্চিত করে মামলা করেন।
বর্তমানে শিশুটি কুমিল্লা মেডিকেল কলেজে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে।





















