০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

দিনাজপুরে নির্বাচনী সহিংসতার অভিযোগে পরাজিত  চেয়ারম্যান প্রার্থীসহ ১৯ জন আটক

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার অভিযোগে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মির্জা লিয়াকত আলী বেগ লিটনসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকাল তিনটায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানায়, ৫ জানুয়ারী অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিরিরবন্দরের আলোকডিহি ইউনিয়নের গছাহার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনার পর সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা, ভোট গ্রহন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে। এসময় পুলিশ ২ রাউন্ড সাউন্ড গ্রেনেড এবং দুই রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এই ঘটনায় ঐ কেন্দ্রের ইনচার্জ এএসআই বেলাল হোসেন পরদিন ৬ জানুয়ারী বাদি হয়ে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ৫।
এই মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩’শ থেকে ৩৫০ জনকে আসামী করা হয়। ওই মামলায় বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ চিরিরবন্দরের গছাহার গ্রামে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করে। অতঃপর গ্রেফতারকৃতদের শুক্রবার বিকেল ৩ টায় আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য, ৫ জানুয়ারী অনুষ্ঠিত চিরিরবন্দর উপজেলার ১২ নং আলোকডিহি ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৯৩৭ ভোট নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তাজউদ্দীন আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দী মির্জা লিয়াকত আলী বেগ ভোট পান ৩ হাজার ৫৬
ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুরে নির্বাচনী সহিংসতার অভিযোগে পরাজিত  চেয়ারম্যান প্রার্থীসহ ১৯ জন আটক

প্রকাশিত : ০৮:২৩:০০ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২