০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

মাভাবিপ্রবির নতুন উপাচার্য জাবির অধ্যাপক ফরহাদ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. ফরহাদ হোসেন।

আজ সোমবার (১০ জানুয়ারি) রাষ্ট্রপতি ও আচার্য মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তন করে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্ট অংশ পূর্ণ করবেন।

উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী, পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি পূরণ করে: প্রধানমন্ত্রী

মাভাবিপ্রবির নতুন উপাচার্য জাবির অধ্যাপক ফরহাদ

প্রকাশিত : ০৭:২৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২