০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ২৪৬ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার,প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁ আষারিয়ারচর এলাকায় (১২ জানুয়ারি) সকালে অভিযান পরিচালনা করে র‌্যাব-১১ এর একটি দল। উক্ত অভিযানে কুমিল্লা থেকে আগত ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল তল্লাশী করে ২৪৬ বোতল ফেন্সিডিলসহ এসএম আবু রাসেল স্বপন (৩১),মোঃ জাবেদ ওমর (৩৬), মোঃ মুকুল হোসেন শেখ (৪৫) নামে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক  কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ১নং আসামী এসএম আবু রাসেল স্বপন (৩১) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরনঞ্জ থানাধীন সানারপাড় এলাকার মৃত আব্দুল করিমের ছেলে,২নং আসামী মোঃ জাবেদ ওমর (৩৬) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকার মোঃ মজনু মিয়ার ছেলে এবং ৩নং আসামী মোঃ মুকুল হোসেন শেখ (৪৫) বগুড়া জেলার ধুনট থানাধীন চর খাদুলি এলাকার মোঃ আবু বক্কর শেখ এর ছেলে।
আরো জানা যায়,গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে প্রাইভেটকার এর চালক ও হেলপার এবং মোটরসাইকেলের চালকের ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কার্যক্রম প্রক্রিয়াধীন।
ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ২৪৬ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার,প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ

প্রকাশিত : ০৪:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২