০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ২

টাঙ্গাইলে কাঠ ভর্তি একটি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কাতুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিক সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পারবহুলী গ্রামের ছলিম উদ্দিনের ছেলে সরোয়ার হোসেন (৩৫)। অপর শ্রমিকের নাম পরিচয় পাওয়া যায়নি।
চেয়ারম্যান জানান, কাতুলী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ইটভাটার কাঠ কিনে ট্রাকটি টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিলো। চালক হেলপারকে গাড়ি দিয়ে তিনি ঘুমাচ্ছিলো। কাতুলী নামক স্থানে ট্রাকটি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নিচে পড়ে যায়। এঘটনায় ঘটনাস্থলেই একজন শ্রমিক নিহত হয়। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ২

প্রকাশিত : ০৭:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২