৪র্থ ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে ফলাফল কারচুপির সাথে সংশ্লিষ্টদের বিচার ও ভোট পুনঃ গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক পরাজিত মেম্বার প্রাথী ।গতকাল বুধবার (১২ জানুয়ারী) বিকেলে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন আনিছুর রহমান (আনিস) টিউবওয়েল প্রতিকের মেম্বার প্রাথী। তিনি বলেন, গত ২০২১ সারের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ৪র্থ ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৪নং আওনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হিসেবে টিউবওয়েল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।নির্বাচনে ভোটগণনার সময় টিউবওয়েল এর এজেন্টকে ভোট কেন্দ্র থেকে জোর করে কাগজে স্বাক্ষর নিয়ে বের করে দিয়ে আনিছ কে পরাজিত করে মোরগ প্রতিকের আব্দুস সালাম কে মনগড়াভাবে বিজয়ী ঘোষনা করেন। নির্বাচনে ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ সদস্য পদে প্রাপ্ত উপস্থিত ভোটার সংখ্যার সাথে কোন মিল নেই। তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আশুদৃষ্টি কামনা করেছেন মেম্বার প্রাথী আনিছ।
এসময় স্থানীয় মোজাম্মেল হক,মেম্বার প্রাথী আনিছ এর এজন্ট আমিনুর রহমান উপস্থিত ছিলেন।





















