১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

আমাকে হারানো এত সহজ নয় : আইভী

সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, ‘আমাকে হারানোর জন্য কয়েক গ্রুপ এক হয়েছে। আমি সহজে টলব না, আমাকে হারানো অত সহজ না, আমি অনেক শক্ত মনের মানুষ।’

শুক্রবার (১৪ জানুয়ারি) তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইভী।

মেয়র পদপ্রার্থী আইভী আরো বলেন, ‘নির্বাচনী প্রচার-প্রচারণাতেই আমার সময় কেটে যাচ্ছে, এর বাইরে কেন্দ্রীয় এবং প্রভাবশালী কোন নেতা কী করছেন সেসব বিষয়ে আমার জানা নেই। আমার জনপ্রিয়তা আছে বলেই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনীত করেছেন।’

এদিকে আজ শুক্রবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রচারের সময় শেষ হচ্ছে। আর এক দিন পরেই ভোটগ্রহণ। ফলে এখন ভোটের অঙ্ক মেলাতে ব্যস্ত মেয়র পদে মূল দুই প্রতিদ্বন্দ্বী সেলিনা হায়াত আইভী ও তৈমূর আলম খন্দকারের নির্বাচনী শিবির।

সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের কোনটিতে নিজেরা সুবিধাজনক অবস্থানে আছেন, কোনটিতে পিছিয়ে আছেন, তার তথ্য বিশ্লেষণ করছে দুই পক্ষই। উভয় পক্ষের মধ্যে ভোট নিয়ে চলছে শেষ মুহূর্তের নানা সমীকরণ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

আমাকে হারানো এত সহজ নয় : আইভী

প্রকাশিত : ০৫:৪৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২