“নাটোর তথা চলনবিল অঞ্চলের সাংবাদিকদের গুরু ছিলেন চলনবিল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য অধ্যাপক আতহার হোসেন। তিনি শিক্ষা, সাংস্কৃতিক, মানবাধিকার ‘ সমাজকর্ম এবং সাংবাদিকতাসহ বহুবিধ গুণাবলীর কারণে সবার কাছে গুরু বলে সমধিক পরিচিত। । গুরু তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল।”
নাটোরের গুরুদাসপুরে বর্ষিয়ান সাংবাদিক আতহার হোসেনের মৃত্যুতে চলনবিল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে শুক্রবার বেলা দশটায় আয়োজিত শোকসভায় এসব কথা বলেন আলোচকরা। অধ্যাপক আতহার হোসেন দীর্ঘ সাংবাদিকতা জীবনের অবশান ঘটিয়ে আমাদেরকে ছেড়ে ১১ জানুয়ারি ভোর ৫ টায় চলে গেছেন না ফেরার দেশে ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম আলী আককাছের সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুরুদাসপুর পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক দিবারাত্রি পত্রিকার উপদেষ্টা মো. আবদুল কাদের ও বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ অহিদুল হক।
এছাড়াও গুরুদাসপুর প্রেসক্লাব সভাপতি দীল মোহাম্মদ, চলনবিল প্রসক্লাবের সহ সভাপতি, মো.শহীদুল ইসলাম, অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) জালাল উদ্দীন শুক্তি, মো.শাহজাহান আলী, মো.রাশিদুল ইসলাম, মো.এমদাদুল হক, বাবুল হাসান এবং মরহুম আতহার হোসেনের বড় ছেলে আনিসুর রহমানসহ প্রমুখ বক্তব্য রাখেন। আতহার হোসেনের অর্ধশতাব্দির দীর্ঘ সাংবাদিকতা ও কর্মময় জীবনের স্মৃতিচারন এবং আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রসক্লবের সদস্য মাও, সোহাগ আরেফিন গুরুদাসুপুরী।





















