হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার-১ এ অপেক্ষমাণ তালিকা থেকে ‘বি’ ও ‘সি’ ইউনিটের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম কঠোর স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯.৩০ টা থেকে রিপোর্টিং কার্যক্রম শুরু হয়ে দুপুর ১২ টায় শেষ হয়।
পরবর্তিতে দুপুর ২ টা থেকে রিপোর্টিং করা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়। ১৬ জানুয়ারি জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ও ‘সি’ ইউনিটের অধীন বিজনেস স্টাডিজ অনুষদ এবং সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১ টায় ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সংশ্øিষ্ট অনুষদের সম্মানিত ডীনবৃন্দ, প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।





















