০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে নতুন ডিসি মো. মঞ্জুরুল হাফিজের দায়িত্ব গ্রহন

নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মঞ্জুরুল হাফিজ। সোমবার (১৭ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস কক্ষে বিদায়ী জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর কাছ থেকে নবাগত জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ দায়িত্ব গ্রহন করেন।
এর আগে ৫ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ ১৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
নবাগত জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ গত বছরের ২৭ সেপ্টেম্বর চাপাইনবাবগঞ্জে ডিসি হিসেবে যোগ দেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব পদে ছিলেন।
সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ গত বছরের ৪ জানুয়ারি নারায়ণগঞ্জের ডিসি হিসেবে দায়িত্বভার গ্রহন করেছিলেন। এর আগে তিনি বরগুনার জেলা প্রশাসক ছিলেন। এক বছরের মাথায় তাকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে নেয়া হলো।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

নারায়ণগঞ্জে নতুন ডিসি মো. মঞ্জুরুল হাফিজের দায়িত্ব গ্রহন

প্রকাশিত : ০৯:১৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২