বৃহস্পতিবার সকাল থেকে অপরাহ্ন পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা “সাবরীনা রহমানের” সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাসিক আইন-শৃঙ্খলা সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় এবং সদর উপজেলার ১২ জন নব-নির্বাচিত ইউ.পি চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করা হয়। প্রধান অতিথি কামাল হোসেন বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোকে সর্বদা কার্যকর রাখতে হবে। এই বিষয়ে ইউ.পি চেয়ারম্যানগণ ও মেম্বাররা সর্বদা নজরদারি করতে হবে। রোগীদেরকে প্রয়োজনীয় চিকিৎসা ও ঔষধপত্র সরবরাহ করতে হবে। কর্তব্যে অবহেলা করলে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাজার ও ধর্ম ব্যবসায়ীদের উদ্দেশ্যে চেয়ারম্যান কামাল হোসেন বলেন, আমাদের ওলি-আউলিয়ারা সবাই কি শীত মৌসুমে ইন্তেকাল করেছেন? আসলে স্বার্থন্নেষী গোষ্টিগুলি নিজেদের অবৈধ ব্যবসায়ী স্বার্থে শুধুমাত্র শীত মৌসুমে ইছালে সওয়াব মাহফিলের নাম দিয়ে মাজারে জুয়া খেলা ও মাদক সেবনসহ নানা অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমান বলেন, প্রতিটি ইউনিয়নে গ্রাম পুলিশদেরকে ০৮ ঘন্টা সিডিউল করে প্রতিদিন ২৪ ঘন্টা পাহারা-নজরদারি অব্যাহত রাখতে হবে। মাদক নির্মূলে চেয়ারম্যানগণ প্রশাসনকে সহায়তা করতে হবে। রেজিষ্ট্রেশন বিহীন গাড়ি ও লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। জুয়া ও ঘাপলা খেলা বন্ধে ইউনিয়ন পরিষদকে এগিয়ে আসতে হবে। নির্বাচিত জন প্রতিনিধি ও উপস্থিত সবাই বাল্য বিয়ে আয়োজনের পূর্বেই আমাদেরকে অবহিত করবেন। মশার উৎপত্তি স্থল ধ্বংসে ১২টি ইউনিয়নের ১২টি বাজারে স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর প্রস্তুতি চলছে। নির্বাচিত ইউ.পি চেয়ারম্যানগণ স্থানীয় সেচ্ছাসেবি সংগঠনগুলির সঙ্গে মিলেমিশে উৎসাহ ও পুরষ্কার দিলে মশার উৎপত্তিস্থল ধ্বংস হবে। গ্রাম আদালতগুলিতে নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
শিক্ষার্থীদের জন্য করোনা প্রতিরোধে টিকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ওসি মোঃ ইয়াসিনুল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবেদা বেগম, কৃষি কর্মকর্তা সুব্রত কান্তি দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজাদের রহমান, ৬নং একাটুনা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান, চাদনীঘাট ইউপি চেয়ারম্যান আক্তার উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু, এলজিইডি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী স্বপন চাকমা, প্রশাসনিক কর্মকর্তা সমরজিৎ ভট্টাচার্য্য ও অন্যান্য ইউপি চেয়ারম্যানগণ প্রমুখ।





















