০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

টঙ্গীতে মুদ্রণ শিল্প ব্যবসায়ীদের নির্বাচন আগামীকাল

গাজীপুর শিল্প নগরীর ঐতিহ্যবাহী টঙ্গী বাজারের টঙ্গী মুদ্রণ শিল্প ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন সমিতির অস্থায়ী নির্বাচনী কার্যালয় বিসমিল্লাহ প্রেসে আগামীকাল অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলবে এই নির্বাচনী কার্যক্রম। নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে ভোটার প্রার্থী ও এলাকাবাসীর মাঝে। কার্যকরী পরিষদের মোট ১২ টি পদের জন্য ২৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।ভোটার সংখ্যা ১৩৩ জন, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আবু বক্কর সিদ্দিক তাকে সহযোগিতা করবেন আরো ৪ জন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার বিজনেস বাংলাদেশ কে জানান নির্বাচনকে অবাধ ও সুস্থ শান্তিপূর্ণ করে তোলার জন্য স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক,সামাজিক গুরুত্বপূর্ণ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সভাপতি প্রার্থী আতিকুল রহমান আবুল বলেন, আমি বিগত পরিষদে সাধারণ সম্পাদক হিসেবে ছিলাম এবং সংগঠনকে একটা স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করেছি এবং সংগঠনের উন্নয়নের জন্য সদস্যদের চাঁদা নিয়ে একটা বিশাল অর্থনৈতিক ফান্ড তৈরি করেছি। আমি নির্বাচিত হলে সকলের সহযোগিতায় মার্কেট বাড়ি সহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই। বিগত সময়ে আমার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাই এবং আনারস মার্কায় ভোট চাই। সভাপতি প্রার্থী আবুল বাশার ইসলাম বলেন আমি ১৮ বছর যাবত প্রেস লাইনের ব্যবসা করছি অতীত সময় প্রেস মালিক ভাইদের সাথে সুখে-দুখে পাশে ছিলাম আমি সামনের দিনগুলোতে সভাপতি নির্বাচিত হলে সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই। সারা বাংলাদেশে টঙ্গীর মুদ্রণ শিল্পকে মডেল করতে চাই, চেয়ার মার্কায় ভোট চাই। সাধারণ সম্পাদক পদপ্রার্থী মানিক শাহ বলেন আমি সমিতির উন্নয়নের জন্য নির্বাচন করছি পদ বা চেয়ারের আশায় নয় আমি সাংগঠনিক লোক ছিলাম না সমিতির সদস্যদের সুখে-দুখে সর্বাত্মক সহযোগিতা না দেখে সহযোগিতা করার জন্যই নির্বাচন করছি। সাধারণ সম্পাদক প্রার্থী খলিলুর রহমান বলেন আমি ১৯৯৬ সাল থেকে প্রেসের ব্যবসা করছি, সুখে-দুখে সদস্যদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম এবং বিভিন্ন বিগত দিনে পরিষদের বিভিন্ন দায়িত্ব পালন করেছিলাম, সকলের সহযোগিতা নিয়ে নির্বাচিত হয়ে সামনের দিনে সদস্যদের আরো বেশি সেবা দিতে চাই। সাধারণ সম্পাদক প্রার্থী মোজাহার আলী বলেন, দূরদূরান্ত থেকে এসে যারা এখানে ব্যবসা করছে আমি চাই সকলকে নিয়ে একটি মজবুত একতাবদ্ধ সংগঠন করতে সুখে-দুখে পাশে দাঁড়াতে। উন্নয়নের অংশীদার হতে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল-আমিন হুসাইন সংগ্রাম বলেন, আমি দীর্ঘ সময় মুদ্রণ শিল্পে আছি, আমাদের সংগঠনের সাংগঠনিক অবস্থা খুবই দুর্বল রুগ্ন, আমার স্বপ্ন সংগঠনকে গতিশীল একটি রূপ দেওয়া, বিগত সময়ে সংগঠন নতুন স্বপ্ন এবং সাফল্যের দৃষ্টান্ত দেখাতে পারেনি। পরিবারের মাঝে দূরত্ব কমাতে পারেনি, আমি নির্বাচিত হলে সকলকে নিয়ে একটি পারিবারিক বন্ধন সৃষ্টি হতে চাই।

ট্যাগ :
জনপ্রিয়

টঙ্গীতে মুদ্রণ শিল্প ব্যবসায়ীদের নির্বাচন আগামীকাল

প্রকাশিত : ০৮:৫৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২