নারায়ণগঞ্জের আড়াইহাজারের উপজেলা বিএনপি,আড়াইহাজার ও গোপালদী পৌরসভার নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে পদ বঞ্চিত বিএনপি ও তৃণমূল নেতাকর্মীরা।
শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণপাড়া এলাকায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ করে।
আড়াইহাজারেএ ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শামীম হোসেন মোল্লার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু,জেলা বিএনপির সাবেক সদস্য আলী আজগর,আড়াইহাজার পৌরসভার সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা বক্স সহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রতিবাদ সভা শেষে জেলার আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ ও কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে অবাঞ্চিত ঘোষণা করে তাদের কুশপুত্তলিকা দাহ করে বিএনপির পদ বঞ্চিত নেতাকর্মীরা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
আড়াইহাজারে বিএনপির কমিটি প্রত্যাখ্যান করে নেতাদের কুশপুতুল দাহ
-
এস.কে মাসুদ রানাঃ- - প্রকাশিত : ০৩:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- 115
ট্যাগ :
জনপ্রিয়





















