বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত সাগরকন্যা খ্যাত পটুয়াখালী জেলার সাগর ও নদী বেষ্টিত উপজেলার নাম রাঙ্গাবালী । এই অঞ্চলে সবথেকে জনপ্রিয় ও বানিজ্যিক ভাবে লাভজনক ফসলের নাম তরমুজ । তবে অসময়ে বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে আতংক বিরাজ করে তরমুজ চাষীদের মাঝে । এই বুঝি নিমিষেই ভেঙে যাচ্ছে তাদের স্বপ্ন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এবছর রাঙ্গাবালীতে মোট ১০১৫২ হেক্টর জমিতে চাষ করা হয়েছে তরমুজ । শনিবার সরেজমিনে রাঙ্গাবালীর তরমুজ চাষীদের সাথে কথা বলে জানা যায়, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী গত কাল রাতে বৃষ্টি হয় রাঙ্গাবালীতে ।
এই বৃষ্টিতে ভেঙে হতাশ হয়ে পরেছেন তারা । তবে ধমকা হাওয়ায় তরমুজ গাছ ওলোটপালোট হয়ে কচি ফলগুলো নষ্ট হলেও গাছ এখনো ঠিক আছে বলে মনে করেন তারা । এব্যাপারে উপজেলার চর ইমারশন এলাকার তরমুজ চাষী নুর ইসলাম মাঝি (৪৮) বলেন, এর আগে প্রথম বৃষ্টিতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হইছে । বিজ লাগাইছি চারা আর উঠে নাই । আবার ঐ পাশে যাদের পানিতে পাইছে তাদের প্রজেক্ট সব নষ্ট হয়ে গেছে । পুনরায় আবার তাদের চারা করতে হইছে । তখন ১ কানিতে প্রায় ৭০-৭৫ টাকা লস হইছে। এবারের বৃষ্টিতে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এইবার বৃষ্টিতে নতুন যে করা ( কচি ফল) আইছিলে তা নষ্ট হইয়া গেছে । তবে গাছপালা আল্লাহ ভালো রাখছে এখনো কিন্তু সামনে কি হয় কইতে পারি না । বান-বইন্না ( ঝড়বৃষ্টি) আইলে এমন আতংকে থাকি আমরা । গেছে বৃষ্টিতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হইছে । বিচি যা লাগাইছি একটাও উঠে নাই । কিছু চারা উঠছিল তাও বৃষ্টিতে মারা গেছে । আজকের বৃষ্টিতে গাছে কিছু ফল আইছিলো ওগুলা নষ্ট হইয়া গেছে । এরকম মৌসুম ছাড়া বৃষ্টি হলে আমাদের বিরাট ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে । এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, গতকাল রাতে বৃষ্টিপাতের ফলে ফসলের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই।তবে পরবর্তীতে বৃষ্টিপাত বেশি হলে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।





















