১০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের প্রথম মৃত্যুবার্ষিকীতে পারভীন হক সিকদারের উদ্যোগে মিলাদ ও দোয়া

ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতা ও প্রয়াত চেয়ারম্যান, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের সন্তান পারভীন হক সিকদার এমপি’র উদ্যোগে শরিয়তপুরের ছয়টি উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার মিলাদ ও দোয়া মাহফিল শেষে সবার মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে পারভীন হক সিকদারের পক্ষে তার এপিএস এম, এম, রকিবুল হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক করোনাকালীন সভা-সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠানে ১শ জনের বেশি লোক-সমাগম করা যাবেনা। তাই মাননীয় সাংসদ পারভীন হক সিকদারের নির্দেশে বিধিনিষেধ মেনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করে পারভীন হক সিকদারের এপিএস বলেন, করোনা মহামারি কমে গেলে নিজ বাসভবনে শরীয়তপুরবাসীদের জন্য বড় করে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
ট্যাগ :
জনপ্রিয়

বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের প্রথম মৃত্যুবার্ষিকীতে পারভীন হক সিকদারের উদ্যোগে মিলাদ ও দোয়া

প্রকাশিত : ০৭:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২