মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের জমি ও ঘর পেয়ে বদলে গেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ২৫২ টি পরিবারের গল্প। যেখানে দো-চালা টিনের ঘরেও থাকার স¦প্ন ছিলো আসাধ্য তারা আজ বসবাস করছেন আধা পাকা ঘরে। রয়েছে বিদুৎ সহ সকল ধরনের সুযোগ সুবিধা। তাই তাদের চোখে মুখে দেখা মিলছে আনন্দের অশ্রু।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামের মৃত বলরাম মহন্তের ৭০ বছরের বৃদ্ধা স্ত্রী মুনজু রানীর সাথে কথা বলে জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর থেকে প্রায় ১৮ বছর অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে ঝুপরি ঘরে থাকতেন আর হাট-বাজারে পান বিক্রি করে যোগাতেন প্রতিদিনের অন্ন । তার জন্য জীবিকা নির্বাহ খুব কষ্ট কর হচ্ছিল। দিনে ৩ বেলা একমুঠো খাবার পেলেও রাত এলে নেমে আসতো অমাবস্যা। কোথায় ঘুমাবেন,কোথায় রাতরী যাপন করবেন। তবে আজ তার সে চিন্তা দুর করে দিয়েছে সরকার। তিনি আরো জানান, ইটের তৈরি ঘরতো দুরের কথা দো চালার টিনের ঘরে বাস করার স¦প্ন ছিলো তার জন্য আসাধ্য। তবে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের জমি ও ঘর পেয়ে এবারে ভাগ্য বদলে গেছে তার । তিনি এখন থাকেন আধা পাঁকা ঘরে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, মুনজু রানীর মতো এ উপজেলায় এমন আরো ২৫২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের জমি ও ঘর পেয়ে সেখানে বসবাস করছেন। এমন আরো ৪৫ টি ঘরের নির্মান কাজ চলমান রয়েছে। ঘর গুলোতে রয়েছে, দুটি কক্ষ ছাড়াও ঘরের সামনে রয়েছে বারান্দা, পেছনে রান্নাঘর, টয়লেট ও থাকছে স্টোর রুমও। ঘরে বিদুৎতের সুবিধাও রয়েছে। বদলে গেছে তাদের জীবন মান । দুর হয়েছে পরিবার গুলোর দু:খ দুরদর্শা। সাথে ঘরের ২ শতাংশ জমিও তাঁদের নামে লিখে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাউল করিম বলেন, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর খুব আন্তরিকতার সাথে সর্বোচ্চ প্রচেষ্টায় এবং নিয়মিত তদারকি মাধ্যমে উর্দ্ধতন কর্মকর্তা সহ সকলের সহযোগীতা নিয়ে ঘরের নির্মাণ কাজ শতভাগ মানসম্পন্ন করার চেষ্টা করেছি। তাই ঘর নির্মাণে সুবিধাভোগীদের কোনো অভিযোগ নেই । যেসব ভূমিহীনরা এখনো ঘর পাননি, তাদের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । আমরা সরকারের এমন মহতী উদ্বোগের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।





















