সোমবার সকাল থেকে অপরাহ্ন পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভা ও পুষ্ঠি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমানের সভাপতিত্বে ওই সভাদ্বয়ে উপজেলা পরিষদের সকল দপ্তর প্রধানগন এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
আইন শৃঙ্খলা সভার শুরুতে সভাপতি সাবরীনা রহমান উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাড়ী বাড়ী গিয়ে কতজন লোক করোনা প্রতিরোধী ভেকসিন গ্রহন করেছেন তার তালিকা অতি শীঘ্রই আমার দপ্তরে প্রেরণ করতে হবে।
ইউনিয়ন পরিষদ ও অন্যান্য দপ্তরে যারা সেবা নিতে আসবেন প্রথমে যাচাই করে দেখবেন ওরা ও ওদের পরিবারের লোকেরা ভেকসিন গ্রহন করেছেন কি-না। প্রয়োজনে উপজেলা ব্যাপী সবাইকে সচেতন করে বুঝিয়ে শুনিয়ে ভেকসিন গ্রহন করাতে হবে।
রেজিষ্ট্রেশন বিহীন গাড়ীগুলির বিরুদ্ধে ও লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে অভিযান চলমান।
জুয়া ও ঘাপলা খেলা প্রতিরোধে জনপ্রতিনিধিদের আরো বেশী করে সোচ্চার হতে হবে। মেলার নাম করে প্রত্যন্ত অঞ্চলে যাতে জুয়ার আসর না বসে সে দিকে জনপ্রতিনিধিরা নজর দেবেন। উপজেলার কোন জনপ্রতিনিধি অপকর্মের সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বাল্য বিয়ে প্রতিরোধে জনপ্রতিনিধিদের আরোবেশী করে সম্পৃক্ত হয়ে বাল্যবিয়ে প্রতিরোধে বলিষ্ট ভূমিকা রাখতে হবে।
সম্প্রতি একটি এনজিও এর মাধ্যমে জানতে পারলাম ৭০জন তৃতীয় লিঙ্গের নাগরীক সদরে বসবাস করছেন। ওইসব অবহেলিত লোকদের সমাজে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসিত করতে উপস্থিত জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।
মাছের উৎপাদন বৃদ্ধিতে উপস্থিত সকলের সহযোগীতা কামনা করছি। অনেকে জলাশয় ও নদীতে বিষ প্রয়োগ করে মাছ ধরছে। প্রমাণ সাপেক্ষে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে ইউএনও সাবরীনা বলেন, “ ইউনিয়ন পরিষদের আয়ের প্রধান উৎস হচ্ছে ট্রেড লাইসেন্স। প্রায় ইউনিয়নের বাজারগুলিতে ট্রেড লাইসেন্স ব্যতীত দোকানপাট চালু আছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গনকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।” গ্রাম আদালত গুলি সক্রিয় হলে থানা ও আদালতে মামলার সংখ্যা কমে আসবে। তাই প্রত্যেক ইউপি চেয়ারম্যানদের উচিৎ গ্রাম আদালতকে সক্রিয় রাখা।
প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যানদের প্রতি নির্দেশনা দিচ্ছি-“গৃহহীনদের জন্য গ্রামভিত্তিক তালিকা তৈরী করে দ্রুত প্রেরণ করতে হবে। দলমত নির্বিশেষে সদর উপজেলার প্রত্যেক গৃহহীন নাগরীককে নিজগৃহে বসবাস করতে দেখতে চাই। গৃহহীনদের নিয়ে স্বজনপ্রীতি দেখতে চাইনা।
উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মারজান সরকার বলেন যে সদর উপজেলার জেলেদের মাঝে জেলেকার্ড প্রদান করার উদ্যোগ নেয়া হবে।
উপজেলা পুষ্ঠি সমন্বয় কমিটির সভায় ইউএনও সাবরীনা রহমান বলেন, এখন দেশে রাতকানা রোগ বিলুপ্তির পথে। পুষ্ঠিকর খাবার গ্রহন ও সুসম বন্টনের মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে এগিয়ে নিতে সচেষ্ট হবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মারজান সরকার বলেন, “পোল্ট্রি মোরগ এবং খামারের চাষকৃত মাছে প্রাকৃতিকভাবে শতকরা ৬৩% ভাগ প্রোটিন আছে। মোরগও ক্ষতিকর নয়।” তিনি আরো বলেন, “অসাধু ব্যবসায়ীরা মাছের খাদ্যে টেনারীর বর্জ মেশায় এবং মাছের খাদ্য উৎপাদনে হাঁস মুরগীর বিষ্ঠা দিয়ে তৈরী খাবার মাছের জন্য ক্ষতিকর। এসকল অসাধু ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনা হবে।”
উক্ত সভাদ্বয়ে বক্তব্য রাখেন- মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক, সদর উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা, ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দীন আহমদ, চেয়ারম্যান সুজিত চন্দ্র দাস, চেয়ারম্যান গোলাম মোশাররফ টিটু।
সভায় উপস্থিত ছিলেন আলী আমজদ সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিওর শিক্ষক মুজিবুর রহমান, চেয়ারম্যান আবু সুফিয়ান, চেয়ারম্যান এমদাদ হোসেন, চেয়ারম্যান মোহাম্মদ আপ্পান আলী, চেয়ারম্যান ইমন মোস্তাফা, চেয়ারম্যান বদরুজ্জামান চুনু, চেয়ারম্যান রুবেল উদ্দীন, চেয়ারম্যান আবুমিয়া চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা দক্ষিনা কুমার দেব ও ইউএনও সিএ মোহাম্মদ ফকরুদ্দীন প্রমুখ।





















