০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

অপরাধীদের দমন শুরু করব: পুলিশ সুপার

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, কিশোর গ্যাংসহ নানা অপরাধ বেড়ে গেছে। ফতুল্লা থেকে আমরা নারায়ণগঞ্জে অপরাধীদের দমন শুরু করব। কমিউনিটি পুলিশিং ফোরাম আমাদের সঙ্গে থেকে সার্বিকভাবে সহযোগিতা করবে। বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ফতুল্লা থানা কমিউনিটি পুলিশের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এ কথা বলেন।

এ সময় ফতুল্লা থানা কমিউনিটি পুলিশের নবগঠিত ২৮ সদস্য কমিটির মধ্যে সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলামের নাম ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ) মোস্তাফিজুর রহমান, ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামানসহ নবগঠিত কমিটির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, সওকত আলী, মনিরুল আলম সেন্টু, মীর সোহেল আলী, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম রাজিব, দফতর সম্পাদক মাহাবুবুর রহমান সেলিম, কোষাধ্যক্ষ আলামিন প্রধান, প্রচার সম্পাদক ফরিদ আহমেদ বাধন, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম বেগম, সদস্য আনোয়ার হোসেন, মাওলানা আ. শুক্কুর মোল্লা, মাওলানা মো. ইকবাল হোসেন, রনজিৎ মোদক, নূর ইসলাম নূরু, আব্দুর রহিম, আনিসুজ্জামান অনু, নিয়াজ মোহাম্মদ মাসুম, হাজী জাহিদুল ইসলাম জনি, আবু শরীফুল হক, রাসেদুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দিন, সিদ্দিকুর রহমান, মাহমুদা বেগম পুতুল ও অনামিকা হক প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

অপরাধীদের দমন শুরু করব: পুলিশ সুপার

প্রকাশিত : ০৯:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২