কুমিল্লা বুড়িচং উপজেলা রাজাপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ৯ হাজার ২৫০ পিছ ও ৩২০ পিছ মাদক সর্বনাশা ইয়াবাসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে ।
বুড়িচং থানা পুলিশ.গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেনের নির্দেশে ওসি তদন্ত মোঃ মাকসুদ আলম,এস আই বিনোদ দস্তীদার,এস আই মামুন,এএস আই আবদুল্লাহ এ এস আই মহসিন সঙ্গীয় ফোর্সের মাধ্যমে বি-বাড়ীয়া টু কুমিল্লা রোডে অভিযান পরিচালনা করে ভোর ৫ টা ৩০ মিনিটে আসামী সুরমা আক্তার(৩০), পিতা আমিন মিয়া চড়নল আমতলী স্ট্যান্ড থেকে নারী পুলিশ দিয়ে দেহ তল্লাশি করে ৩২০ পিছ ইয়াবা উদ্ধার করে,অপর আসামী সাব্বির হোসেন শুভ(১৮),পিতা কাউসার আহম্মেদ, সাং -পাচড়া পিয়ালের বাড়ীতে রান্নাঘরের চুল্লী তল্লাশী করে লাকড়ী পুড়ানো কয়লার নিচে প্যাচিয়ে থাকা কাপড় খুলে ৯ হাজার ২৫০ পিছ ইয়াবা সবুজ আবরণী প্যাকেট হতে উদ্ধার করে,বুড়িচং থানার এস আই মামুন বাদী হয়ে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
ওসি পরিশেষে সাংবাদিকদের এক বিবৃতিতে বলেন এই জনপদের মানুষের কল্যাণে মাদকদ্রব্য অপরাধমূলক যে কোন অনৈতিক কর্মকাণ্ডে সরকারের জিরো টলারেন্স নীতি চলমান থাকবে।





















