অনলাইন নিউজ পোর্টাল ‘জাগো নিউজ’-এর নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনু দুর্নীতির সংবাদ পরিবেশন করায় তাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।
মঙ্গলবার (১ মার্চ) সকাল ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি হোছাইন আহমদ হেলাল, সহসভাপতি জান্নাতুল ফেরদাউস নয়ন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সিনিয়র সাংবাদিক মো. আজিজুল হক, আনোয়ারের রহমান বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মো. কাওছার, মীর ফরহাদ হোসেন সুমন,আরও উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন রানা,প্রচার সম্পাদক লক্ষ্মীপুর প্রেসক্লাব,জাহাঙ্গীর হোসেন লিটন,সিনিয়র সদস্য, লক্ষ্মীপুর প্রেসক্লাব।
এ সময় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে তাদের লেখনী চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রশাসনসহ সর্বস্তরের দায়িত্ববানদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।





















