০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

নবীনগরে অবৈধ মাছের ঘেরে বাড়ছে নৌ দুর্ঘটনা

অদ্বৈত মল্লর্বমনের সারা জাগানো উপন্যাস “তিতাস একটি নদীর নাম” ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস – মেঘনা ও বুড়ি নদীতে বাঁশ ও জাল দিয়ে ছোট-বড় শত শত ঘের তৈরি করে মাছ শিকারের কারণে নৌ পথে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। এ কারণে গত এক বছরেই অন্তত আটটি দুর্ঘটনা ঘটেছে। মাছের ঘেরে গাছের ডাল-পাতা ও বাঁশের জন্য উজান থেকে আসা বালি/পলি আটকে ভরাট হচ্ছে নদীর তলদেশ। ফলে নদী হারাচ্ছে নব্যতা ব্যহত হচ্ছে নৌ চলাচল, জেগে উঠছে নতুন নতুন চর।

এ ছাড়া ঘেরে ছোট জাল দিয়ে মাছ ধরায় জীববৈচিত্র ক্ষতিগ্রস্থ হচ্ছে। স্থানীয় লোকজন জানান, নদীর মাঝখানে বাঁশ এবং গাছের ডালপালা সহ কচুরিপানা ও জাল দ¦ারা তৈরী করা হয় এ সব ঘের। এর মধ্যে দেয়া হয় প্রচুর পরিমাণে মাছের খাবার, মাছ ভেতরে এলে চারদিক জাল দিয়ে ঘিরে ফেলা হয়, তারপর সে মাছ ধরা হয়। স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘ দিন ধরে এ ভাবে মাছ ধরছেন নদী থেকে। এ ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে মাছ ধরা অপরাধ, উপজেলার রসুলপুর, মনিপুর, মেরাতলী, গোসাইপুর, কৃষ্ণনগর, উরঘুলিয়া-মহল্লা, ধোপাকান্দা, সিতারামপুর, দূর্গারামপুর, চিত্রি, লাপাং, চরলাপাং, কনিকাড়া, আইতলা-সাদবপুর, নাছিরাবাদ, বড়িকান্দি, মুক্তারামপুর সহ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া নদী গুলোর দিকে তাকালেই এ ধরনের দৃশ্য চোখে পড়বে। নদীতে এ ভাবে দীর্ঘদিন যাবৎ মাছ ধরা হলেও প্রভাবশালী চক্র গুলোর বিরুদ্ধে কেউ মুখ খুলতে চান না। এখন নিয়মিত নৌ-দুর্ঘটনার কারণে অনেকেই এ গুলো সরাতে প্রশাসনের নিকট দাবি জানাচ্ছেন। নৌ-দূর্ঘটনা থেকে বেঁচে যাওয়া আব্দুল রাজ্জাক বলেন “আল্লাহর রহমত ছিল দুর্ঘটনা থেকে বেঁচে গিয়ে ছিলাম।

অক্টোবর মাসে নদীর পানি কমতে শুরু করার সময় দুর্ঘটনাটি ঘটে, এর মূল কারণ নদীতে থাকা ঘেরের কারনে নৌপথ সংকুচিত হওয়া। নদী ছোট হয়ে যাওয়ায় সন্ধ্যা সাতটার দিকে ১০ থেকে ১২ জন যাত্রী সহ আমাদের নৌযানটির সঙ্গে তিতাস নদীতে থাকা অন্য একটি নৌযানের সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গেই তা ডুবতে শুরু করে, পাশ দিয়ে যাওয়া একটি নৌকা আমাদের উদ্ধার করে”। তিতাস নদী দিয়ে প্রতিদিন নবীনগরে যাত্রীদের আনা নেওয়া করেন কাদির মিয়া। তিনি বলেন “নদীতে অনেক ঘের তা না সড়ালে যে কোনো সময় বড় দুর্ঘটনা হইবো, রাতের বেলায় ও শীতকালে কুয়াশার কারণে নৌকা ঘেরের মধ্যে উঠে গিয়ে দুর্ঘটনা ঘটে”। এ ছাড়া এই তিতাসে সংযুক্ত আছে ইজারাকৃত ৪টি খেয়া ঘাট, থানাকান্দি খেয়াঘাট, গোসাইপুর খেয়াঘাট, টানচারা খেয়াঘাট ও পাগলানদী (তিতাসের শাখা নদী) খেয়াঘাট। এ সব ঘেরের কারনে যে কোন মুহুর্তে খেয়া ঘাট গুলোতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাদের কারণে সাধারণ জেলেরা এখন আর নদীতে মাছ পায় না।

উপজেলার শিবপুর ইউনিয়নের জেলে কিশোর দাশ বলেন, “আমরা যারা নৌকা দিয়ে মাছ ধরি, অনেক সময় খালি হাতেই বাড়ি ফিরতে হয়, নদীতে এখন আর আগের মত মাছ পাওয়া যায় না, নদীতে ঠিক মত নামতে ও পারি না, আবার ঘরের আশে পাশে মাছ ধরতে দেয়া হয় না”। উপজেলা মৎস কর্মকর্তা আবুল কাশেম জানান- ঘের গুলো অবৈধ, এ সব ঘেরের কারণে জীববৈচিত্র নষ্ট হচ্ছে, ঘেরের ছোট ছিদ্র যুক্ত জালের কারনে মা মাছ সহ সব ধরনের মাছ জালে আটকা পড়ছে, এতে মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে। তিনি আরো বলেন, আমরা নদী থেকে ঘের গুলো উঠানোর জন্য প্রশাসনের সহায়তায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয়

নবীনগরে অবৈধ মাছের ঘেরে বাড়ছে নৌ দুর্ঘটনা

প্রকাশিত : ০৬:৪৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২