০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সফিউদ্দিন সরকার একাডেমি কলেজে ওরিয়েন্টেশন

গাজীপুর মহানগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে একাদশ শ্রেণির ২০২১-২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২ মার্চ) বিকাল ৩ টায় কলেজ মিলনায়তনে গভর্নিং বডির সভাপতি ভাষা সৈনিক আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রভাষকেরা। অনুষ্ঠানের প্রথমে অতিথিরা নবীন শিক্ষার্থীদের কে ফুল দিয়ে বরণ করে নেন। ওরিয়েন্টেশনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানভীর , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য মনসুরুল ইসলাম মিলন,অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সহকারি প্রধান শিক্ষক আবুল কাশেম,সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন, স্থানীয় আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ অত্র কলেজের প্রভাষক,নবীন-প্রবীণ ছাত্রছাত্রী ও অভিভাবকগণ ।

অনুষ্ঠানে বক্তারা কলেজের বিভিন্ন দিকনির্দেশনা শিক্ষার্থীদের সামনে তুলে দেন। তারা বলেন, এখানে যারা ভর্তির হয়েছে তারা নিঃসন্দেহে মেধাবী। আধুনিক শিক্ষার সকল প্রযুক্তি নিয়ে এই প্রতিষ্ঠানটি সাজানো, শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, নিয়মিত বই পড়তে হবে খেলাধুলা করতে হবে, উন্নত জীবন গড়তে হবে, তাতে পরিবারের উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাস ও কিশোরগ্যাং এর মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। কোনো রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান জানান বক্তারা। সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।

ট্যাগ :
জনপ্রিয়

সফিউদ্দিন সরকার একাডেমি কলেজে ওরিয়েন্টেশন

প্রকাশিত : ০৭:০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২