০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

নাভানা ফার্নিচারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

সাভারের ফুলবাড়িয়া এলাকায় একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রোববার বিকেল ৪টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকার নাভানা ফার্নিচার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ট্যানারি ফাঁড়ির আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। নিয়ন্ত্রণে আসলে বিস্তারিত জানা যাবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

নাভানা ফার্নিচারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

প্রকাশিত : ০৭:০৮:১০ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২