“শ্রেণী সংগ্রাম বেগবান কর, মেহনতি মানুষের রাষ্ট্র ও সরকার প্রতিষ্টা কর” এই শ্লোগান সম্মিলিভাবে উচ্চারণ করে শুক্রবার বিকেলে মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গনে “বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(বাসদ) ”এর প্রথম কংগ্রেস অনুষ্টিত হয় । অপরাহ্ন ৩টা ৩৮মিনিটে “বাসদ”এর সদ্য দ্বায়িত্ব হস্তান্তরকারী “দলীয় প্রধান ও সাধারণ সম্পাদক” কমরেড খালেকুজ্জামান অনুষ্টানের সভাপতির দ্বায়িত্ব গ্রহণ করে কংগ্রেসের উদ্ধোধন ঘোষনা করেন এবং কমরেড “বজলুর রশীদ ফিরোজ” কে সভা পরিচালনার দ্বায়িত্বভার অর্পণ করলে স্বাগত বক্তব্যে কমরেড রাজেকুজ্জামান রতন বলেন, প্রচন্ড বৈরী হাওয়ার মধ্যে ১৯৮০সালে সামরিক শাষকদের অত্যাচার-নিপীড়নের মধ্যেই “বাসদ”এর জন্ম হয়েছিল । প্রতিষ্টার সময় আমরা বলেছিলাম,যতদিন পুজিবাদ থাকবে, ততদিন যতই জিডিপি প্রবৃদ্ধি বৃদ্ধি পেলেও দেশে দরিদ্র মানুষের সংখ্যা বাড়বেই । হ্যা বুর্জোয়াদের শাষনে জনগনের স্বাধীনতা, অধিকার স্বপ্ন ছিনতাই হচ্ছে । এর যাত্রা হয়েছিল স্বাধীনতার পর থেকে । বর্তমান করোনা মহামারির সময়েও বাংলাদেশে দেড় লক্ষ কোটিপতি । স¤প্রতি ১৭হাজার নতুন কোটিপতি যুক্ত হয়েছেন । ইহা বুর্জোয়া শাষনের অর্জন । “মওলানা ভাসানী”র সেই স্মরনীয় শ্লোগান “কেউ খাবে কেউ খাবে না, তাহবে না-তা হবে না । আজ বহু মানুষ না খেয়ে থাকলেও বিদেশে প্রচুর টাকা পাচার হচ্ছে । আমাদের গার্মেন্টস এর শ্রমিকরা পৃথিবীতে সর্বনি¤œ মজুরী পাচ্ছেন । পুজিপতিরা শ্রমিকদের দরিদ্র করে রাখছেন । জনগণের জন্য, সমাজতন্ত্রের জন্য আমাদের লড়াউ আমাদের কাছে পুরষ্কার ।
শুভেচ্ছা বক্তব্যে “বিপ্লবী ওয়ার্কাস পার্টি”র সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বাসদের সঙ্গে আমাদের ৪দশকের অধিক-কালের সম্পর্ক কালের পরীক্ষায় উত্তীর্ণ । আমাদের দেশে মানুষের ভোটের অধিকার নাই, পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ নাই । সরকার বিচার বিভাগীয় হত্যার বিষয়ে নিরব । নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রন করে মানুষকে ভোট বিমুখ করছে । আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে জনঘণকে প্রতিপক্ষ বানিয়েছে । আগেকার সরকারগুলির ধারাবাহিকতায় গণতন্ত্রের নামে এই সরকার জনগণকে শোষন করে ব্যবসায়ী সিন্ডিকেটের সরকারে পরিণত হয়েছে । শান্তিপূর্ণ মিছিল সমাবেশে বাধা দিয়ে নিজেদেরকে জনসম্পৃক্ত সরকার দাবি করছে ।
শুভেচ্ছা বক্তব্যে কমিউনিষ্ট পার্টির সাবেক সভাপতি “কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম”বলেন, এমন একদিন আসবে, যখন সকল প্রগতিশীল দলগুলি একত্রে বসে কংগ্রেস পালন করবে । আজ দেশের মানুষের জীবন অতিষ্ট হয়ে গেছে । জিনিসপত্রের দাম বৃদ্ধিতে জনগণ দিশেহারা । জনগনের কেনার ক্ষমতা সরকার কেড়ে নিচ্ছে । এখন রাষ্ট্রের সর্বাঙ্গে ব্যাথা । সমাজতন্ত্র কায়েমের মাধ্যমে এই সমস্যা দূর করতে হবে । ভোট এবং ভাতের লড়াই একত্রে করতে হবে । দেশে চলছে লুটপাট, স্বৈরতন্ত্র ও সা¤প্রদায়িক সহিংসতার ষড়যন্ত্র । এর মাধ্যমে সরকার জনগণের দৃষ্টি সরিয়ে, অধিকার কেড়ে নিচ্ছে ।
বিশেষ অতিথির বক্তব্যে “শ্রীলংকা”র প্রগতিশীল দল “জনতাভিমুক্তি পেরামুনা (জভিপি)এর সাধারন সম্পাদক কমরেড ‘তিলভিন সিলভা” বলেন, “বাঙ্গালী”দের ডিএনও এর মধ্যেই চেতনা জাগ্রত । তাই বাঙ্গালীরা সর্বদা সংগ্রামী । প্রচুর পরিমানে প্রাকৃতিক সম্পদে ভরপুর বাংলাদেশে সমাজতন্ত্র ছাড়া মানুষের মুক্তির কোন পথ নেই ।
সভাপতির বক্তব্যে বাসদের সদ্য বিদায়ী দলীয় প্রধান, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বলেন, সারা দেশের সর্বস্থরের মানুষ, যারা আমাদের সহায়তা করেছেন সকলকে ধন্যবাদ । আমরা জনগণের উপর ভর করে চলি । স্বাধীনতার ৫০বছর পার হয়েছে, শাষক শ্রেণী উৎসব পালন করেছে । বিপরীতে নিপীড়িত জনগন স্বাধীনতা খুঁজছে । গত ৫০বছর ধরে বৈষম্যর আকাশ-পাতাল ফারাকে জনগণকে শোষন করা হচ্ছে । অত্যাচার-নিপীড়নে মানবতা বিলীনের পথে । দেশের অর্ধেক জনসংখ্যা নারীরা আজ ঘরে-বাহিরে সর্বদা আতংকে বসবাস করছে । গত ৫০বছরে দেশের মানুষ গণতন্ত্রের মুখোশ দেখেছে । ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করতে গিয়ে বুর্জোয়া শ্রেণীর দলগুলি এক অপরকে অবিশ্বাস করে পরষ্পর ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। নিজেদের স্বার্থে সরকারগুলি জনগণের ভোটাধিকার প্রয়োগের সুষ্ট ব্যবস্থা রাখেনি। আমলাতন্ত্রকে শাষকগোষ্টির কামলাতন্ত্রে পরিণত করেছে। শাষকগোষ্টি পুলিশকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করে ‘‘পুলিশ অবগতিকে এখন অনুমতি বানিয়ে ফেলেছে’’ । রাষ্ট্র সংবিধানে সমাজতন্ত্র লিখে রেখে পুজিবাদ কায়েম করছে । শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে বাণিজ্যিক পণ্যে পরিণত করেছে ।
সভা শেষে কংগ্রেসে সর্ব সম্মতিক্রমে ১৪সদস্য বিশিষ্ট বাসদের কেন্দ্রিয় কমিটি ঘোষিত হয় । নব-নির্বাচিত কমিটির সদস্যগন হলেন সাধারণ সম্পাদক “বজলুর রশীদ ফিরোজ”, সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সম্পাদক মন্ডলীর সদস্যগন নিখিল দাশ,আব্দুল কুদ্দুস ও জনার্ধন দত্ত নান্টু । সদস্যগন হলেন, বীর মুক্তিযোদ্ধা রওশন আরা রুসু, সাইফুল ইসলাম পল্টু, আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, নবকুমার কর্মকার, শফিউর রহমান, জুলফিকার আলী, প্রকৌশলী শম্পা বসু ও ডাক্তার মনীষা চক্রবর্তী।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















