০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নির্মাণ করা হচ্ছে দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম। এটির দৈর্ঘ্য ৩৫৩ মিটার ও প্রস্থ ১৫৮ মিটার। নির্মাণ ব্যয় ১৫৫ কোটি টাকা।

ড্যামটি নির্মাণ সম্পন্ন হলে শুষ্ক মৌসুমে সদর উপজেলার রেহাইচর থেকে ভোলাহাট পর্যন্ত নদীতে ১৩ ফুট গভীর পানি বিদ্যমান থাকবে। ফলে নদীর পানি দিয়ে সারাবছর কৃষিকাজে সেচ সুবিধা পাওয়া যাবে। বছর জুড়ে মাছ চাষ করা সম্ভব হবে।

রাবার ড্যাম নির্মাণকে কেন্দ্র করে মহানন্দা নদীর প্রায় ৩৬ কিলোমিটার এলাকা ড্রেজিং প্রায় শেষের পথে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম নির্মাণ কাজ উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় ভাঙন প্রতিরোধে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

প্রকল্প সূত্র জানিয়েছে, দেশে কয়েকটি ৫০ ও ১০০ মিটারের রাবার ড্যাম আছে। কিন্তু এত বড় রাবার ড্যাম নেই। নির্মাণ কাজ সম্পন্ন হলে এটিই হবে দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম। চীনা ও বাংলাদেশি দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে এটি নির্মাণ করবে। কাজের মান তদারকির জন্য একটি সমন্বিত কমিটি গঠন করা হবে।

মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম নির্মাণ কাজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসী, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, মহাপরিচালক ফজলুর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে

প্রকাশিত : ০৯:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২