করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাস ও পূন বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা,দীপু মনি। ১৩ ই মার্চ রবিবার সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে তিনি এ কথা জানান।
এসময় মন্ত্রী বলেন, ১৫ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে চলবে, করোনাকালীন সময় শিক্ষার ক্ষতি হয়েছে সেগুলো পুরনের জন্য রেমিডিয়াল ক্লাস যেগুলো হওয়ার কথা সেগুলো হবে এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের পুনঃবিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেয়া হবে। এছাড়া নীলফামারী মশিউর রহমান ডিগ্রী কলেজের নাম পরিবর্তন এর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে মন্ত্রী জানান। শিক্ষা মন্ত্রী ডা,দীপু মনি উত্তরের ৩ জেলায় ২ দিনের সফরে রয়েছেন।





















