পথ ভুলে ভারতীয় সীমান্ত থেকে চার/পাঁচ ফুট উচ্চতার একটি বিরল হরিণ বাংলাদেশের সীমান্ত ঘেঁষা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোরএলাকায় একটি হরিণ দেখতে পেয়ে উৎসুক জনতা ঘিরে ধরে। এক পর্যায়ে হরিণ বাঁচার চেষ্টায় পালাতে গিয়ে আহত হয়। তবে শেষ পর্যন্ত হরিণটিকে বাঁচানো যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হরিণটি আটকের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়- উৎসুক জনতা হরিণটিকে চেপে ধরেছে। রক্তক্ষরণ আর উৎসুক জনতার চাপে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো তাকে। শনিবার (১২ মার্চ) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধারের পর মৃত হরিণটির ময়নাতদন্ত শেষে প্রশাসন ও প্রাণিসম্পদের সহায়তায় মাটিতে পুঁতে দেয় উপজেলা বন বিভাগ। রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় বন বিভাগের বিট কর্মকর্তা সুলতানুল ইসলাম। তিনি বলেন, বিকেলে আমাদের কাছে খবর আসে উপজেলা প্রশাসন থেকে। এই হরিণটি ভারত সীমান্ত অতিক্রম করে ওই এলাকায় প্রবেশ করেছে। আমরা বাঁচানোর জন্য চেষ্টা করেছিলাম তাকে। কিন্তু হরিণটি রক্তক্ষরণ ও উৎসুক জনতার চাপে মারা গেছে। আসলে মানুষের অসচেতনতার কারণে এই ঘটনা ঘটেছে। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুল আলাম হালিম বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই হরিণটি মারা যায়। হরিণটি ডান পায়ে আঘাত পেয়েছিল। সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। ময়নাতদন্ত শেষে হরিণটিকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে।
১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
পঞ্চগড়ের সীমান্তে অসচেতনতায় প্রাণ গেল বিরল হরিণের
-
তমা সেন , পঞ্চগড় - প্রকাশিত : ০৪:১৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- 95
ট্যাগ :
জনপ্রিয়





















