১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বরুড়ায়  দখলকৃত শ্মশানের  জমি উদ্ধার

কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের শত বছরের দখলকৃত শ্মশানের জমি  উদ্ধার করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান।
স্থানীয় সংখ্যালঘু পরিবারের শ্রীধাম সরকার ও স্বপন সরকার জানান, শত বছর ধরে তাদের পূর্বপুরুষেরা বরহাঙ্গিনা মৌজায় ১২ শতক জমি শ্মশান হিসেবে মরদেহ দাহ করে আসছিল। স্থানীয় প্রভাবশালী একটি মহল অবৈধভাবে উক্ত জমি দখল করার ফলে বর্তমানে তারা মরদেহ শ্মশানে দাহ করতে অসুবিধা হচ্ছে।
রাস্তা না থাকায় মরদেহ নিয়ে ফসলি জমির উপর দিয়ে যেতে হয়। অতীতে বহু অভিযোগ দিয়েও তারা ব্যর্থ হয়।
গত ১৩ মার্চ সকাল ১১ টায় বর্তমান স্থানীয় ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, ইউপি মেম্বার ও এলাকার জনগণের সমন্বয়ে উক্ত শ্মশানের জমি প্রভাবশালী মহলের অবৈধ দখল থেকে উদ্ধার করে সংখ্যালঘুদের বুঝিয়ে দেন। সংখ্যালঘু রঞ্জিত চন্দ্র দাস শ্মশানের যাওয়ার রাস্তা করে দেওয়ার ব্যবস্থা করার জন্যও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ট্যাগ :
জনপ্রিয়

বরুড়ায়  দখলকৃত শ্মশানের  জমি উদ্ধার

প্রকাশিত : ০৬:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২