১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

শীতলক্ষ্যায় লঞ্চডুবি, ঘাতক জাহাজ আটক

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় লঞ্চডুবির ঘটনায় ঘাতক জাহাজ এমভি রূপসী-৯ চালকসহ আটক করা হয়েছে।

রোববার (২০ মার্চ) সন্ধ্যায় জাহাজটি মুন্সীগঞ্জ থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

এদিকে, পণ্যবাহী জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আরিফিন সিদ্দিকি বলেন, ‘রোববার বেলা আড়াইটার দিকে বন্দর থানার আল আমিন নগর ও সৈয়দপুরের মাঝামাঝি কয়লাঘাট এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে একটি কার্গো জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ, তিন নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।’
ট্যাগ :
জনপ্রিয়

শীতলক্ষ্যায় লঞ্চডুবি, ঘাতক জাহাজ আটক

প্রকাশিত : ০৪:১৮:১০ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২