১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সফিউদ্দিন সরকার একাডেমীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

স্বাধীন বাংলাদেশের স্থপতি, রাজনীতির মহাকবি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত (১৭ মার্চ) বৃহস্পতিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতীয় শিশু দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সফিউদ্দিন সরকার একাডেমী ক্যাম্পাসে বিকালে বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে আলোচনা করা, চিত্রাঙ্গন, রচনা প্রতিযোগিতা, বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা, কেক কাটা ও আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অধ্যক্ষ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি ভাষা সৈনিক আব্দুল মতিন চৌধুরী, বিশেষ অতিথি কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, অভিভাবক সদস্য মনসুরুল ইসলাম মিলন, সহকারি প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন, সহ ছাত্র-ছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন, অনুষ্ঠান শেষে জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে ও মিষ্টি বিতরণ করে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।পুরো শিক্ষা প্রতিষ্ঠানকে শোভা বর্ধনের জন্য লাল সবুজের বর্ণিল আলোকসজ্জা করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

সফিউদ্দিন সরকার একাডেমীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

প্রকাশিত : ০৮:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২