নরসিংদীর রায়পুরায় সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে প্রথমদিনে টিসিবি’র পণ্য সামগ্রী সংগ্রহ করলেন ২৪,২১জন। তন্মধ্যে ডৌকারচর ইউনিয়নে মোট উপকারভোগী ৩৮৯জন, উপস্থিত উপকারভোগীও ৩৮৯জন। আদিয়াবাদ ইউনিয়নে মোট উপকারভোগী ৭৪৩জন, উপস্থিত উপকারভোগী ৭৩৪ অনুপস্থিতিতে বিতরণ ০৯জন। চরসুবুদ্ধি ইউনিয়নে মোট উপকারভোগী : ৬৫৪জন, উপস্থিত উপকারভোগী ৬২৭জন, অনুপস্থিতিতে বিতরণ ২৭জন।
মির্জানগর ইউনিয়নে মোট উপকারভোগী ৬৩৫জন, উপস্থিত উপকারভোগী : ৫৮৩, অনুপস্থিতিতে বিতরণ ৫২জন।
অদ্য মোট উপকারভোগী: ২৪২১ জন। অনুপস্থিত ৮৮ জন এর পরিবর্তে স্পটে উপস্থিত লোকজনের মাঝে উক্ত পণ্য বিক্রয় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন ও ট্যাগ অফিসারবৃন্দ বিসিবি’র পন্য বিতরণী কর্মস্থল পরিদর্শন করেন।





















