দিনাজপুরে পূর্নভবা নদীতে গোসল করতে গিয়ে ফাহিম ইবনে রায়হান নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ২০মার্চ রবিবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনাটি ঘটে।
শিশু ফাহিম ইবনে রায়হান দিনাজপুর শহরের গোবরা পাড়া এলাকার রায়হান বাবুর পুত্র। এলাকাবাসীরা জানায়, ফাহিম ইবনে রায়হান খেলতে যাওয়ার কথা বলে দুপুরে বাড়ি থেকে বের হয়। দুপুর পেরিয়ে গেলেও ফাহিম বাড়িতে না ফেরায় পরিবারের সকলে মিলে খোঁজাখুজি করার এক পর্যায়ে জানতে পারে ফাহিম নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। পরবর্তীতে ভাসমান অবস্থায় ফাহিমকে নদীর কিনারে দেখতে পায়। এসময় ফাহিম ইবনে রায়হান কে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





















